সফরকারী ভারতের বিপক্ষে সিডনি টেস্ট ড্র করে ২-০ তে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতলো স্বাগতিক অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৪র্থ ও শেষ টেস্ট অমিমাংসিতভাবে শেষ হয়। জয়ের জন্য শেষ দিনে ভারতের প্রয়োজন ছিলো ৩৪৯ রান। কিন্তু ৭ উইকেটে ২৫২ রান তুলে দিন শেষ করে সফরকারীরা। ভারতের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন মুরালী বিজয়।
এছাড়া ভিরাত কোহলী ৪৬, রোহিত শর্মা ৩৯ এবং রাহানে করেন ৩৮ রান। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নাথান লিও এবং জশ হ্যাজেলউড প্রত্যেকেই দুটি করে উইকেট পান।
ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ হয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ৫৭২/৭(ডি:) এবং ২৫১/৬(ডি:), ভারত ৪৭৫/১০ এবং ২৫২/৭।

0 comments:
Post a Comment