latest Post

বিএনপি নেত্রীর মাথা খারাপ হয়ে গেছে : প্রধানমন্ত্রী

জনগণের জানমাল রক্ষায় কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াতকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদী কাজ করছে বিএনপি। তাদের ডাকে জনগণ সাড়া দেয়না। সোমবার বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

এসময় তিনি বলেন, বিএনপি নেত্রীকে কেউ অবরুদ্ধ করে রাখেনি। তিনি যখন ইচ্ছা বাড়িতে যেতে পারেন। সন্ত্রাসীদের ধরিয়ে দিতে পাড়ায়-মহল্লায় জনগণকে সংগঠিত হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর বাংলাদেশের জনগণ যন্ত্রণা ভোগ করেছে, স্বাধীনতা বিরোধীদের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকার শুরু করেছে। বিএনপি এদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। তাই আজও পরাজিত শক্তিকে বিএনপি ভুলতে পারে না।'

১৯৭২ এর ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এই জনসভা। এমন এক সময়ে আওয়ামীলীগের এই কর্মসূচী যখন বিএনপির অবরোধ কর্মসূচী চলছে দেশজুড়ে।

জনগণের জানমাল রক্ষায় কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াতকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদী কাজ করছে বিএনপি। তাদের ডাকে জনগণ সাড়া দেয়না।

এসময় তিনি বলেন, বিএনপি নেত্রীকে কেউ অবরুদ্ধ করে রাখেনি। তিনি যখন ইচ্ছা বাড়িতে যেতে পারেন। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ রুখে দিতে জনগণকে সংগঠিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকারের এক বছর পূর্তিতে বাংলাদেশের মানুষ আজ শান্তিতে আছে বলেও তিনি জানান। শেখ হাসিনা বলেন জামায়াত নির্বাচনে আসতে পারবে না বলেই বিএনপি ৫ জানুয়ারি নির্বাচনে আসেনি।

তিনি বিএনপির আন্দোলন নিয়ে বলেন, বিএনপির ডাকে জনগণ সারা দেয় না, তাই জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলনের নামে জঙ্গিবাদী কাজ করছে। তাই, জনগণের জানমাল রক্ষায় যা করা দরকার সরকার ঠিক তাই করবে।

তিনি সরকারের কার্যক্রম সম্পর্কে বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের জীবনমান এগিয়ে নিয়ে যাবে। ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে তিনি অক্লান্ত পরিশ্রম করছেন বলেও জানান। অবরোধে বিরোধীদের নানা নাশকতা রুখে দিতে আহ্বান জানিয়ে বলেন, যারা বোমা বানায়, বোমা মারে সেসব সন্ত্রাসীদের ধরিয়ে দিতে হবে।
সূত্র:ইন্টারনেট

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment