latest Post

সব ফরমেটে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব


বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটের জন্য আরো একটি গৌরব বয়ে আনলেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ প্রচারিত র‌্যাংকিংয়ে ওয়ানডে ক্রিকেটেও সেরা অলরাউন্ডার হয়েছেন তিনি। এর ফলে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, আইসিসির এই তিন ফরম্যাটেই এখন বিশ্ব সেরা বাংলাদেশের সাকিব আল হাসান। যা বিশ্বের কোন ক্রিকেটার হিসেবেও প্রথম কীর্তি।
কিছুদিন আগেই টেস্ট ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডার হিসেবে শীর্ষে উঠে আসা সাকিব, এবার ওয়ানডে অলরাউন্ডার হিসেবে পেছনে ফেলেছেন শীর্ষে থাকা মোহাম্মদ হাফিজকে। পাকিস্তানের এই ক্রিকেটারের র‌্যাটিং ৩৯৭ টপকে, ৪০৩ পয়েন্ট নিয়ে সাকিব এখন শীর্ষস্থানে।
এছাড়া সর্বশেষ প্রচারিত তৃতীয় ওডিআই অলরাউন্ডার ক্রিকেটার, ৩৯৫ র‌্যাটিং নিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট বল হাতে দারুণ একটি সফর কাটিয়েছিলেন এই বিশ্ব সেরা ক্রিকেটার।
অন্যদিকে, শীর্ষে থাকা হাফিজ অবৈধ অ্যাকশনের কারণে সম্প্রতি বোলিং করা থেকে হয়েছেন নিষিদ্ধ। বর্তমানে সাকিব আল হাসান বিগব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment