latest Post

বিদ্যার ক্যারিয়ারে ভাটার টান

বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের ক্যারিয়ারে ভাটা চলছে। তার হাতে উলে­খযোগ্য কোনো ছবি নেই। সে কারণে দীর্ঘদিন ধরে মিডিয়ায় আলোচনার বাইরে রয়েছেন তিনি। তবে অচিরেই ক্যারিয়ারের এ খরা কাটিয়ে উঠতে চান বিদ্যা। গত পহেলা জানুয়ারি তিনি ৩৭ বছরে পা রেখেছেন।
জন্মদিনের এ শুভলগ্নে তিনি নতুন রূপে রুপালি পর্দায় ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন। গত বছর বিদ্যার মাত্র দুটি ছবি মুক্তি পেয়েছে। ‘সাদি কী সাইড এফেক্টস’ ও ‘ববি জাসুস’ শীর্ষক এ ছবি দুটি ততটা ব্যবসা সফল হয়নি। তাছাড়া বর্তমানে বিদ্যার হাতে মাত্র একটি ছবি রয়েছে। ‘হামারি আধুরি কাহানী’ নামের এ ছবিটি চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে। মূলত ২০১২ সালে বিয়ের পরপরই বিদ্যার ক্যারিয়ারে ভাটার টান শুরু হয়। এরপর থেকে কোনোভাবেই নিজেকে শক্তভাবে মিডিয়ায় দাঁড় করাতে পারেননি। দীর্ঘদিন ধরে নতুন কোনো ছবিতেও চুক্তিবদ্ধ হতে পারছেন না। তবে এ নিয়ে তিনি মোটেও হতাশ নন।
ক্যারিয়ারের উত্থান-পতন থাকবেই। তবে বিদ্যার বিশ্বাস, নতুন বছরে তার ক্যারিয়ার অনেকটাই চাঙ্গা হয়ে উঠবে। সেভাবেই তিনি নিজের কর্মপরিকল্পনাকে সাজাচ্ছেন। ছোটবেলা থেকেই বিদ্যা স্বপ্ন দেখতেন শাবানা আজমি বা মাধুরী দীক্ষিতের মতো অভিনেত্রী হবেন।
মাত্র ১৬ বছর বয়সে প্রথম ক্যামেরার মুখোমুখি হন তিনি।
ছোটপর্দায় সাফল্য এলেও, বড়পর্দায় খুব সহজেই বাজিমাত করতে পারেননি।
এজন্য তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। বিদ্যা বালানের অভিনীত উলে­খযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে, ‘গুরু’, ‘হাই বেবি’, ‘পা’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানী’ ইত্যাদি। - See more at: http://atnewsbd.com/news_details.php?n=7287#sthash.0S0D0swm.dpuf

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment