বাড়ির পেছনে নিজের মেয়েকে জীবন্ত পুঁতে ফেলতে গিয়ে ধরা পড়েছেন এক বাবা। ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ সীমান্তের কাছে একটি গ্রামে ঘটেছে এই ঘটনা।
পরে গ্রেফতার করা হয়েছে আবুল হোসেন নামে ওই ব্যক্তিকে। পুলিশ জানায়, মেয়ে শিশু পছন্দ না হওয়ায় ১০ বছয় বয়সী ওই মেয়েকে পুঁতে ফেলার চেষ্টা করেন আবুল হোসেন।
গ্রামবাসী জানায়, বাড়িতে স্ত্রী না থাকার সুযোগ নিয়ে একটি গর্ত খুঁড়ে সেখানে ১০ বছর বয়সী মেয়েকে হাত ও মুখ বেঁধে মাটি চাপা দিতে থাকেন আবুল হোসেন।
এ সময় তার স্ত্রী ফিরে এলে অর্ধেক মাটি চাপা দিয়ে বাকি অর্ধেক বাঁশের ঝুড়ি দিয়ে ঢেকে দেন আবুল। এতে তার স্ত্রীর সন্দেহ হলে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশিরা মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় আবুল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে তারা।

0 comments:
Post a Comment