latest Post

জয়ে ফিরল ম্যান ইউ

তিন ম্যাচ পর জয়ের পথে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে কিউপিআরকে ২-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতার সফলতম দলটি।

গত বছরের শেষ সপ্তাহে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে গোলশূন্য ড্র করার পর নতুন বছরের প্রথম দিনেও স্টোক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে ইউনাইটেড। আর গত রোববার সাউথ্যাম্পটনের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরে যায় লু্ইস ফন গালের দল।

শনিবার রাতে কিউপিআরের মাঠে প্রথম ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো তিনটি সুযোগ পায় ইউনাইটেড; কিন্তু সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় দলটি।

এরপর অবশ্য চিত্র পাল্টে যায়, ইউনাইটেডের রক্ষণে চাপ বাড়াতে থাকে স্বাগতিকরা। ১৮ ও ১৯তম মিনিটে ভালো দুটি সুযোগ পায় দলটি, কিন্তু তারাও গোল করতে ব্যর্থ হয়। ৩২তম মিনিটে ইংলিশ স্ট্রাইকার চার্লি অস্টিনের প্রচেষ্টা দারুণ প্রচেষ্টায় রুখে দেন অতিথি গোলরক্ষক দাভিদ দে হেয়া।

অবশেষে ৫৮তম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন মারোয়ান ফেলাইনি। ডান দিক থেকে ইকুয়েডরের মিডফিল্ডার আন্তোনিও ভালেন্সিয়ার পাস পেয়ে গোলটি করেন বদলি হিসেবে নামা বেলজিয়ামের এই মিডফিল্ডার।

আর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে নামা জেমস উইলসন। আর্জেন্টিনার মিডফিল্ডার আনহেল দি মারিয়ার পাস পেয়ে জয়সূচক গোলটি করেন এই ইংলিশ স্ট্রাইকার।

এই জয়ে ২২ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট হল ৪০।

সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চেলসি দিনের অন্য ম্যাচে সোয়ানসি সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলেছে।

দিনের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আপাতত সপ্তম স্থানে উঠে এসেছে লিভারপুল।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment