বগুড়ায় ২০ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টা হরতালের ২য় দিন গতকাল সোববার কাহালুতে শান্তিপূর্ণ ভাবে হরতাল পালিত। হরতাল চলার সময় উপজেলার কোথাও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতাল সফল করার লক্ষ্যে সকাল থেকেই ২০ দলীয় নেতাকর্মীরা রেলওয়ে বটতলা ও কাহালু চারমাথায় অবস্থান নেন এবং পিকেটিং করেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও ২০ দলীয় জোটের আহবায়ক ভিপি সাইফুল ইসলাম সহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বাসায় পুলিশের তল্লাসী এবং বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমুর গ্রেফতারের প্রতিবাদে গতকাল সোমবার কাহালুতে হরতাল চলার সময় দুপুরে ২০ দলীয় জোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির আহবায়ক কাজী আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মোমেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক ও মুরইল ইউ পি চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক যুগ্ন আহবায়ক ছামছুল হক, রুহুল আমিন তালুকদার মন্টু, পৌর জামায়াতের আমীর শহিদুল ইসলাম (সবুজ), সেক্রেটারী জেনারেল হাফেজ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, রাম চন্দ্র মহন্ত, রফিকুল ইসলাম ফজলু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান, জিল্লুর রহমান, খোকন খান, মিনু, পৌর যুবদলের আহবায়ক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোহন, পৌর ছাত্রদলের সভাপতি পারভেজ আলম, সহ-সভাপতি মোহাম্মাদ আলী সুমন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, উপজেলা উত্তর শাখার ছাত্রশিবিরের সভাপতি বুলবুল, উপজেলা দক্ষিণ শাখার ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান মানিক, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক প্রভাষক শাহাব উদ্দিন, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর মৎস্যজীবি দলের সভাপতি মিলন সরদার, পৌর কৃষকদলের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদলনেতা শাহিনুর ইসলাম, আজাদ তালুকদার, রবিউল ইসলাম, বাদল, নজরুল ইসলাম, ছাত্রদলনেতা শিমূল মাহমুদ, হাবিব, মোস্তাকিন, হিমু সহ ২০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে রেলওয়ে বটতলায় এক সমাবেশ কাহালু উপজেলা বিএনপির আহবায়ক কাজী আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
Home / bangla news /
national news /
news /
news 24 /
online bangla news
/ ২০ দলীয় জোটের ডাকা হরতাল কাহালুতে শান্তিপূর্ণ ভাবে পালিত
Subscribe to:
Post Comments
(
Atom
)


0 comments:
Post a Comment