latest Post

আতলেতিকো ম্যাচে রক্তাক্ত নেইমার

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে রক্তাক্ত হয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড নেইমার। আতলেতিকোর হোসে হিমিনেসের বুটের আঘাতে ব্রাজিলের এই ফরোয়ার্ডের গোড়ালির গাট থেকে রক্ত ঝরেছে।
রোববার নিজেদের মাঠ কাম্প নউয়ে বার্সেলোনার ৩-১ ব্যবধানের জয়ে প্রথম গোল করেন নেইমার।
হিমিনেসের সঙ্গে বল দখলের লড়াই করতে গিয়ে আঘাত পান নেইমার। তার ডান পায়ের গোড়ালির গাটে সমস্যা হয়। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার মাঠে ফেরেন তিনি। ২২ বছর বয়সী নেইমারকে আঘাত করা হিমিনেসকে হলুদ কার্ড দেখান রেফারি।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment