latest Post

বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় মেসি

বছর ঘুরতে না ঘুরতেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর বেতন বাড়াতে হচ্ছে। এ নিয়ে বেশ বিপাকে পড়েছে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল।
এ যেন এ দুই খেলোয়াড়ের মধ্যে বিশেষ প্রতিদ্বন্দ্বিতা।

সম্প্রতি রোনালদোর বেতন বাড়িয়ে রিয়াল তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় বানায়। এর পরপরই বার্সাও মেসির পারিশ্রমিক বাড়ায়। নতুন চুক্তিতে এখন রোনালদোকে পেছনে ফেলে মেসিই বিশ্বে সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়।

আর্জেন্টাইন এ খেলোয়াড়ের বেতন বছরে ২ কোটি ইউরো (১ কোটি ৬৩ লাখ পাউন্ড) হতে যাচ্ছে। এর আগে মেসির সঙ্গে বার্সার চুক্তি ছিল ২০১৮ সাল পর্যন্ত। নতুন চুক্তিতে সেটা আরো বেড়েছে। এমনটাই জানানো হয়েছে কাতালান ক্লাবটির পক্ষ থেকে।

মেসির আয় এর আগে প্রতি মৌসুমে ১ কোটি ৩০ লাখ ইউরো ছিল। আর রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর আয় ছিল ১ কোটি ৮০ লাখ ইউরো। এমনকি পিএসজির ইব্রাহিমোভিচও মেসির চেয়ে বেশি বেতন পেতেন। ইব্রা আয় করতেন ১ কোটি ৪৭ লাখ ইউরো। কিন্তু নতুন চুক্তি অনুযায়ী মেসি ছাড়িয়ে যাবেন রোনালদো ও ইব্রাকে।

কিন্তু নতুন মৌসুম শুরুর আগেই রিয়াল রোনালদোর বেতন বাড়িয়ে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় বানিয়ে ফেলে কিনা সেটাই এখন দেখার বিষয়। কারণ এটার সঙ্গে যে রিয়াল ও বার্সেলোনার প্রেস্টিজও নাকি জড়িত।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment