ইতালির সেরি আর শীর্ষে থাকা জুভেন্টাসকে রুখে দিয়েছে ইন্টার মিলান। আর্জেন্টিনার ফরোয়ার্ড গনসালো হিগুয়াইনের জোড়া গোলে চেজেনাকে ৪-১ গোলে হারিয়েছে নাপোলি।
মঙ্গলবার নিজেদের মাঠে কার্লোস তেভেসের গোলে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস। ইতালির শীর্ষ লিগে এই মৌসুমে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড ১১ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন।
৬৪তম মিনিটে ইন্টারকে সমতায় ফেরান মাউরো ইকার্দি।
এই ম্যাচেই ইন্টার মিলানের হয়ে অভিষেক হয় আর্সেনাল থেকে ধারে আসা লুকাস পোডোলস্কির।
চেজেনার জালে জোড়া গোলে সেরি আর এই মৌসুমে হিগুয়াইনের গোল হলো ৯। গোলের খাতায় নাম লেখান হোসে কালেহনও। নাপোলির অন্য গোলটি আত্মঘাতী।
১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস। আগের ম্যাচে উদিনেজেকে একমাত্র গোলে হারানো এএস রোমা ইউভেন্তুসের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
মঙ্গলবারের অন্য ম্যাচে নিজেদের মাঠে সাস্সুয়োলোর কাছে ২-১ গোলে হারে এসি মিলান।

0 comments:
Post a Comment