latest Post

নিজেদের গোলেই হারল বার্সেলোনা

আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হেরে যায় রিয়াল মাদ্রিদ। রোববার অন্য ম্যাচে পরাজয় দেখল বার্সেলোনাও। রিয়াল সোসিয়েদাদের কাছে এদিন নিজেদের ভুলেই ১-০ গোলে হারল কাতালানরা।
এর ফলে হার দিয়েই নতুন বছর শুরু হল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। প্রতিপক্ষে মাঠে জর্দি আলভার আত্মঘাতী গোলেই পয়েন্ট হারায় বার্সা।
ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই রিয়াল সোসিয়েদাদের মিড ফিল্ডার জাভি প্রিয়েতোর ক্রস বিপদমুক্ত করতে গিয়ে হেড দেন জর্দি আলভা। কিন্তু মাথার পেছনে লেগে বল জড়িয়ে যায় কাতালানদের জালেই। যে কারণে ১-০ তে পিছিয়ে পড়ে জাভি-ইনিয়েস্তারা।
এরপর আর ম্যাচে ফিরতে পারেননি বার্সেলোনা। একের পর এক আক্রমণ করলেও শেষ পর্যন্ত কোন গোলের দেখা পায়নি লুইস এনরিকের শিষ্যরা।
এদিন মেসি-নেইমার দুই তারকাকে মাঠের বাইরে রেখেই একাদশ সাজান কোচ লুইস এনরিক। যে কারণে মেসি-নেইমারদের অভাব বারেবারেই অনুভব করেছে বার্সা।
এই ম্যাচে জিততে পারলেই রিয়াল মাদ্রিদকে টপকিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ ছিল বার্সেলোনার। কিন্তু এই পরাজয়ে লা লীগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ হারায় বার্সেলোনা। ১৭ ম্যাচে ১২ জয় ও ৩৮ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ১ ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের জয় ১৩ ম্যাচে। আর তিনে আছে বর্তমান চ্যাম্পিয়ন এ্যাটলেটিকো মাদ্রিদ।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment