latest Post

মিমির গানে বিপাশার নাচ

সংগীতশিল্পী মিমি অনেকদিন পর একটি আইটেম গানে কন্ঠ দিলেন। আর এ গানটিতে তার সাথে বড়পর্দায় ঠোঁট মিলাবেন অভিনেত্রী বিপাশা কবির। ৪ জানুয়ারী সন্ধ্যায় মগবাজারের শ্রুতি স্টুডিওতে গানটির রেকর্ড হয়েছে। গানটির কথা হচ্ছে ‘ওরে ওরে ওরে আমার পিপড়াঁ পিছে লেগেছে’।

‘এক পৃথিবী প্রেম’ ছবিতে গানটি থাকছে। গানটি লেখার পাশাপাশি ছবিটি পরিচালনা করছেন এস এ হক অলিক।

মিমি বাংলানিউজকে বলেন, ‘মুজরা নাচ থাকবে এ গানটিতে। আর মজার ব্যাপার হচ্ছে গানের নাচে বিপাশার পাশাপাশি আবুল হায়াত, আনিসুল হক, এটিএম সামসুজ্জামান ও হাসান ইমামকে দেখবেন দর্শকরা। ইমন সাহা এ গানটির সংগীতায়োজন করেছেন। আশা করছি, গানটি সবার পছন্দ হবে।’

৬ জানুয়ারী এফডিসিতে এ গানটির মধ্য দিয়ে শুরু হবে ‘এক পৃথিবী প্রেম’ ছবির শুটিং। ছবিটিতে অভিনয় করছেন আইরিন ও নবাগত আসিফ।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment