সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন নতুন বছরে নতুন রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। লরিয়াল প্যারিসের একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রে ছাঁটা চুলে দেখা যাবে তাকে। গত এক দশক ধরে প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন ৪১ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। নতুন বিজ্ঞাপনটি শনিবার থেকে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। এ বিজ্ঞাপনে লাল রঙা পোশাকের সঙ্গে ছোট করে ছাঁটা চুলে লাল ব্যান্ড পরেছেন ঐশ্বর্য। তার দুই চোখে মায়াবী চাহনি। ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক। মেকআপের গুণে বয়সও অনেকটা কম মনে হচ্ছে। সব মিলিয়ে এভাবে ক্যামেরাবন্দি হয়ে ঐশ্বর্য যেন নতুন ধারার সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন। এতদিন সোজা থেকে কোঁকড়াথ নিজের কেশগুলোকে নানান ঢঙে সাজিয়ে ভক্ত ও দর্শককে মুগ্ধ করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। রুপালি পর্দা, বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিংবা উৎসবে তার দিঘল কালো চুল সবার নজর কেড়েছে। কিন্তু ছোট চুলেও যে সবার দৃষ্টি আকর্ষণ করা যায়, তা প্রমাণ করলেন ঐশ্বর্য। এদিকে আগামী মাসে রুপালি পর্দায় প্রত্যাবর্তনের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন সাবেক এ বিশ্বসুন্দরী। সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘জজবা’ ছবিতে অভিনয় করবেন তিনি। এ ছবিতে তাকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। এতে তার বিপরীতে থাকছেন ইরফান খান। বর্তমানে চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করছেন ঐশ্বর্য। এ ছবির পর তাকে করণ জোহরের ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ছবিতে দেখা যাবে। এ ছবিতে তার সঙ্গে জুটিবদ্ধ হবেন ‘রকস্টার’খ্যাত বলিউড অভিনেতা রনবীর কাপুর। ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করবেন করণ নিজেই। বর্তমানে ছবিটির প্রি পোডাকশনের কাজ চলছে। ২০১৫ সালের মাঝামাঝিতে ছবিটির শুটিং শুরু হবে।
নতুন বছরে ঐশ্বর্য’র নতুন রূপ
11:18 PM
entertainment
,
fashion
,
national news
,
news
,
news 24
,
online bangla news
,
technology
Edit


0 comments:
Post a Comment