latest Post

মাইক্রোসফটের স্বীকৃতি পেলেন ৯ বাংলাদেশী শিক্ষক

বাংলাদেশের ৯ শিক্ষককে ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট (এমআইই এক্সপার্ট) হিসেবে স্বীকৃতি দিয়েছে মাইক্রোসফট। তারা হলেন মোহাম্মাদ মোহিউল হক, আবুল কালাম রাশেদ আহমেদ, মাহফুজ আরা সুলতানা, তাসনিফা খানম, শাহনেওয়াজ আলী, লিয়ন আসাদ, গাজী সালাহউদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ খুরশেদ আলম ও জ্যোতিষ চন্দ্র রায়।
মোবাইল-ক্লাউড-ফার্স্ট বিশ্বে প্রযুক্তি ব্যবহারে শিক্ষার্থীদের এগিয়ে রাখতে অবদান রেখেছেন তারা। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ সম্মাননা প্রদান করে মাইক্রোসফট বাংলাদেশ। মাইক্রোসফট বাংলাদেশের এডুকেশন লিড সারানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টরেট অব সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশনের ট্রেনিং ডিরেক্টর প্রফেসর মো. হামিদুল হক।
একটি এক্সক্লুসিভ গ্লোবাল কমিউনিটির অংশ হয়ে থাকতে মাইক্রোসফট প্রতি বছর এমআইই এক্সপার্ট নির্বাচন করে আসছে, যা সহকর্মীদের জন্য আইডিয়া ভাগাভাগি ও নতুন উপায় প্রয়োগ করতে এবং পরস্পরের কাছ থেকে শেখার উপায় বাতলে দেয়। মাইক্রোসফট এ বছর উদ্ভাবনী শিক্ষায় বিশ্বব্যাপী ৮শ’রও বেশি ‘থট লিডার’ নির্বাচন করেছে, যারা প্রযুক্তিকে ধারণ করছে এবং তাদের পদচারণা ও কণ্ঠস্বর ছড়িয়ে দিচ্ছে।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment