বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকা অবরোধ ঠেকাতে আওয়ামী লীগ মাঠে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
সোমবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা জানান।
তিনি বলেন, অবরোধে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে শান্তিপূর্ণ অবস্থান নেবে। আমরা নাশকতাকে অবরোধ করব, সহিংসতাকে প্রতিরোধ করব, ককটেল ও পেট্রলবোমা সন্ত্রাসকে রুখে দাঁড়াব।
ওবায়দুল কাদের বলেন, ইচ্ছাকৃতভাবে অবরোধ নাটক সাজিয়ে দেশবাসীকে তিনি ভোগান্তির মধ্যে নিপতিত করেছেন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়াটা ছিল তার ঐতিহাসিক রাজনৈতিক ভুল। এ ভুলের কারণে তিনি ও তার দল সংসদের বাইরে। তার এ ভুলের খেসারত জনগণকে কেন দিতে হবে?
অবরোধের মধ্যে যানবাহন চলাচল করবে কিনা, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যেই রেল, নৌ ও বাস চলাচল শুরু হয়েছে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তাকে (খালেদা জিয়া) অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছি।

0 comments:
Post a Comment