latest Post

সিডনিতে চলছে অসিদের ব্যাটিং তাণ্ডব

গত নভেম্বরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাউন্সারের অাঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন ফিল হিউজ। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হাসপাতালে মারা যান তিনি। অার সেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই মঙ্গলবার ভারতের বিপক্ষে শেষ ও চতুর্থ টেস্টে মুখোমুখি হয়ে হিউজকে স্মরণ করেই ব্যাট হাতে ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন অসি ব্যাটসম্যানরা।

টসে জিতে ব্যাট করে ওপেনিং জুটিতে এসেছে ২০০ রান। ওয়ার্নার হাঁকিয়েছেন ক্যারিয়ারের ১২তম টেস্ট শতক। ওয়ার্নার শতক করে বিদায় নিলেও ৫ রানের জন্যে শতক বঞ্চিত হয়েছেন অারেক ওপেনিং ব্যাটসম্যান ক্রিস রজার্স। প্রথম দিন শেষে অসিদের প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৩৪৮ রান। ক্রিজে অাছেন শেন ওয়াটসন (৬১) ও স্টিভেন স্মিথ (৮২)। 

অ্যাডিলেডের মতো সিডনিতেও ওয়ার্নারের শতকটি ছিল অাবেগঘন। একই ভঙ্গিতে অাকাশে তাকিয়ে হিউজকে শতকটি উপহার দেন ওয়ার্নার।  

ভারতীয়দের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি ও রবিচন্দ্রন অশ্বিন।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment