নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের দেওয়া ৩৯০ রানের টার্গেটে এক উইকেটের বিনিময়ে ৪৫ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে সফরকারী দল শ্রীলঙ্কা। শেষ দিনে ব্যাট হাতে মাঠে নামবেন কৌশল সিলভা(২০) ও ধাম্মিকা প্রাসাদ(১)।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে কেন উইলিয়ামসন এবং বিজে ওয়েটলিংয়ের ব্যাটে চড়ে পাঁচ উইকেটের বিনিময়ে ৫২৪ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। কেন উইলিয়ামসন অপরাজিত ২৪২ এবং বিজে ওয়েটলিংয়ের অপরাজিত ১৪২ রানে ভর করে এই রান তোলে ম্যাককালামবাহিনী।
জবাবে এক উইকেটের বিনিময়ে ৪৫ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা।
ওয়েলিংটনে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। এবারে যে সিদ্ধান্তটা ঠিক ছিলো তার প্রমাণ লাকমাল-প্রাদিপের বোলিং তোপে ২২১ রানেই অলআউট নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন কেন উইলিয়ামসন। লাকমাল তিনটি এবং প্রাদিপ চারটি করে উইকেট তুলে নিয়েছেন। জবাবে কুমার সাঙ্গাকারার দ্বিশতকে ৩৫৬ রান তোলে শ্রীলঙ্কা। সাঙ্গাকারা ২০৩ রানের ইনিংস খেলেন। জেমস নিশাম এবং ডগ ব্রেসওয়েল তিনটি করে উইকেট তুলে নিয়েছেন।

0 comments:
Post a Comment