রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার বিকাল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (পিআর) মাসুদুর রহমান।
রবিবার দুপুরে মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান তার ক্ষমতা বলে (৭৬/২) সব ধরনের মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (পিআর) মাসুদুর রহমান জানান, রবিবার বিকাল ৫টা থেকে পরবর্তী নির্দেষ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, মিটিং বন্ধ থাকবে। এসময়ে আগ্নেয়াস্ত্র, লাঠি-সোটা, ব্যানার, ফেস্টুন বহন করা যাবে না বলে ডিএমপি থেকে বলা হয়েছে।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি উপলক্ষে বিএনপিসহ সমমনা ২০ দল রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছিলো। পাল্টা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ১৪ দল গণতন্ত্র রক্ষা দিবস পালনের ঘোষণা দেয়। উদ্ভুত পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ এই নিষেধাজ্ঞা জারি করলো।
Home / bangla news /
news /
news 24 /
online bangla news /
politics
/ অনির্দিষ্টকালের জন্য রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ
Subscribe to:
Post Comments
(
Atom
)


0 comments:
Post a Comment