রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে বিএনপির মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃংখলারক্ষাকারী বাহিনী। এসময় সেখান থেকে আইনজীবিসহ ১০জনকে আটক করা হয়েছে।
রবিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে গুলশান কার্যালয়ের সামনের সড়কে বিএনপি নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করলে তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় কয়েকজন মহিলা কর্মীতে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। মিছিল থেকে বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়। এরপর সুপ্রীম কোর্টের কয়েকজন মহিলা আইনজীবি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে পুলিশ তাদের কার্যালয়ে ঢুকতে দেয়নি। আইনজীবিদের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে ৪ আইনজীবিকে আটক করে পুলিশ।
এদিকে গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান ড. বদরুদ্দোজা চৌধুরী। পুলিশের বাধার মুখে বিএনপি নেত্রীর গুলশান কার্যালয়ের কাছ থেকে ফিরে গেছেন তিনি। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে না পেড়ে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেই সাথে আগামীকাল মঙ্গলবার গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচিতে সংহতি ও সমর্থন জানিয়ে যোগ দেয়ার ঘোষণা দেন তিনি।
Home / bangla news /
national news /
news /
news 24 /
online bangla news /
politics
/ গুলশান কার্যালয়ে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ
Subscribe to:
Post Comments
(
Atom
)


0 comments:
Post a Comment