ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় রাউন্ডের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শক্তিশালী জাপানের কাছে ৫-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে এশিয়ান গেমসে এই জাপানের কাছে ০-৮ গোলে হারের চেয়ে ব্যবধান কমিয়েছে চয়ন, কৃষ্ণরা। সিঙ্গাপুর থেকে সৈয়দ শওকত আলীর ক্যামেরায় রেদওয়ান শুয়েবের রিপোর্ট। সিঙ্গাপুরে ম্যাচ শুরুর মাত্র দুই মিনিটের মধ্যে গোল খেয়ে বসে বাংলাদেশ।
জাপানকে এগিয়ে দেন মিয়াযাকি শুনইয়া। নয় মিনিট পর আবারো সামুরাইদের উৎসব। এবার সাসাকি তাকুরোর গোল। দ্বিতীয় কোয়ার্টারেও জাপানের সামনে পাত্তা পায়নি জিমি চয়নরা।
তানাকা কেন্তা এবং জেনদানা হিরোতাকার গোলে ৪-০তে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে বাংলাদেশ। স্কোরলাইন ৫-০ করে দেন শুনইয়া। বাংলাদেশের হয়ে সান্ত্বনা সূচক একটি গোল করেছেন ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন। পেনাল্টি কর্নার থেকে। দ্বিতীয় ম্যাচে কাল, বাংলাদেশের প্রতিপক্ষ মেক্সিকো।

0 comments:
Post a Comment