latest Post

বাবা হতে চলেছেন ধোনি

সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। গত মাসে হঠাৎ টেস্টকে বিদায় জানান তিনি। এরপর ত্রিদেশীয় সিরিজে ব্যর্থতার পরিচয় দেয় তার নেতৃত্বাধীন ভারতীয় দল। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে একটি ম্যাচেও জিততে পারেনি টিম ইন্ডিয়া।

বর্তমানে ধোনির মানসিক অবস্থা কেমন, তা সবারই বোধগম্য। রাজ্যের চাপ জেঁকে বসেছে ভারতের ক্যাপ্টেন কুলের মাথায়।

এর মধ্যে অবশ্য খুশির সংবাদ পেয়েছেন তিনি। খুব শিগগিরই বাবা হতে চলেছেন ধোনি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের মধ্যেই নাকি নতুন অতিথি আসছে ধোনি ও  সাক্ষীর ঘরে।

হিন্দুস্থান টাইমসের এক সংবাদে জানানো হয়েছে, সম্ভবত বিশ্বকাপের মধ্যেই মিসেস ধোনি মা হচ্ছেন। প্রথম সন্তানকে পৃথিবীর আলো দেখাবেন সাক্ষী। আর তাতে সন্তানের বাবা হবেন ধোনি।

উল্লেখ্য, ২০১০ সালে অনেকদিনের বান্ধবী সাক্ষী সিং রাওয়াতকে বিয়ে করেন ধোনি। ভারতের উত্তরাঞ্চলের শহর দেরাদুন থেকে প্রায় ৪০ মাইল দূরে একটি ফার্মহাউসে বিয়ের অনুষ্ঠান হয়।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment