latest Post

মন্টপিলেরক এর বিপক্ষে পিএসজির সহজ জয়

কাপ ডি ফ্রান্সের দ্বিতীয় সারির দল মন্টপিলেরকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় পেল প্যারিস সেন্ট জার্মেই। মন্টপিলেরের ঘরের মাঠ অলট্রেড স্টেডিয়ামে খেলার দ্বিতীয়ার্ধের সময় ক্লিমেন্ট চান্তোমে, জ্লাতান ইব্রাহিমোভিচ ও লুকাস মোউরার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লরা ব্লার শিষ্যরা।

এর আগে গত সোমবার লিগ ওয়ানে ঘরের মাঠে গোল শুন্য ড্র করে মাঠ ছাড়তে হয় পিএজিকে। তবে সে ম্যাচে দলটির সামনে সুযোগ ছিল টেবিলের শীর্ষস্থানে যাবার।

এ ম্যাচেও অনেকটা ড্রয়ের দিকেই এগুচ্ছিল খেলাটি। কারণ খেলার প্রথমার্ধ অনেক চেষ্টা করেও কোন গোলের দেখা পায়নি দলটি। তবে খেলার দ্বিতীয়ার্ধে ঘুঁড়ে দাড়ায় সফরকারিরা।

খেলার ৫০ মিনিটে হলুদ কার্ড পাওয়া চান্তোমে দলের প্রথম লিড এনে দেন। আর এ গোলের সহায়তা করেন দলের সেরা তারকা ইব্রাহিমোভিচ।

তবে সুইডিশ তারকা গোলে অ্যাসিস্ট করেই ক্ষ্যান্ত থাকেন নি। খেলার ৭৯ মিনিটে পাস্তেরোর ক্রস থেকে বল পেয়ে দলের লিড দ্বিগুন করেন এ সাবেক বার্সেলোনা স্ট্রাইকার।

আর খেলার অতিরিক্ত সময়ে আরো একটি গোল করেন মোউরা। পরে খেলার বাকি সময় আর কোন গোলে না হলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।
সূত্র:ইন্টারনেট

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment