এফএ কাপে স্টেভেন জেরার্ডের জোড়া গোলে দ্বিতীয় সারির দল উইম্বেলডনকে ২-১ গোলে হারাল লিভারপুল। উইম্বেলডনের ঘরের মাঠ চ্যারি রেড রেকর্ডস ফ্যানস স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডের খেলায় অল রেড অধিনায়কের দ্বিতীয়র্ধের গোলে জয় নিশ্চিত করে আতিথিয়েতা নেয়া লিভারপুল।
এর আগে গত শুক্রবার এ মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জেরার্ড। আর এ ম্যাচে একাই অসাধারণ পারর্ফম করে দলকে জিতিয়েছেন।
এদিন শুরু থেকেই দারুণ ফুটবল খেলে লিভারপুল। আর খেলার ১২ মিনিটেই জাভি মানকুয়েলোর অ্যাসিস্ট থেকে হেডের মাধ্যমে দলের লিড এনে দেন সাবেক ইংলিশ ফুটবলার। তবে খেলার ৩৬ মিনিটে আদেবায়ো আকিনফিনওয়ার গোলে সমতায় ফিরে উইম্বেলডন। পরে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। আর খেলা ৬২ মিনিটে ফ্রি কিকের মাধ্যমে দলের জয় সূচক গোলটি আদায় করে নেন সেই জেরার্ড। খেলার বাকি সময় দু’দলের আরো কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করে লিভারপুল।
সূত্র : ইন্টারনেট


0 comments:
Post a Comment