latest Post

‘হয়তো আর গিটার বাজাতে পারবো না’

বাইক দূর্ঘটনায় আহত হওয়ার ফলে নিজের ব্যান্ড ‘ইউটু’ নিয়ে বেশ চিন্তিত আইরিশ রক তারকা বোনো।
ভবিষ্যতে আর কখনও গিটার হাতে তুলতে পারবেন কি না - এমন শঙ্কায় পড়ে গেছেন তিনি। ব্যান্ডের ওয়েবসাইটে প্রকাশিত একটি আর্টিকেল ‘এ টু জেড ২০১৪’-এ এমন আশঙ্কা প্রকাশ করেন এই তারকা।

২০১৪ সালের নভেম্বরে নিউ ইয়র্কে এক বাইক দূর্ঘটনায় হাতের ছয়টি জায়গার হাড় ভেঙ্গে যায় বোনোর। এছাড়াও তার আই সকেট এবং কাঁধের স্ক্যাপুলাতেও ধরা পড়ে ফ্র্যাকচার।

‘ইউটু’ ব্যান্ডের ভক্তদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে তিনি জানান, এই মুহূর্তে শারীরিকভাবে তিনি বেশ দূর্বল।

অন্য এক বাইকচালকের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিজের বাইক নিয়েই দূর্ঘটনার শিকার হন এই তারকা। কয়েক সপ্তাহ শুধু ব্যথানাশক ওষুধ খেয়েই কাটিয়েছেন তিনি। আর দূর্ঘটনার দায়টাও নিয়েছেন নিজের ঘাড়েই।

টাইটেনিয়ামের তৈরি এক কনুই ইতোমধ্যেই তার হাতে সংযোজন করা হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, “সবকিছু অন্ধকার হয়ে গেলো। কিভাবে যে নিউ ইয়র্ক প্রেসবাইটেরিয়ানে এসে হাজির হয়েছি সেটার কোন স্মৃতিও মনে নেই। শুধু মনে আছে আমার হাতের একটি হাড়ট আমার চামড়ার জ্যাকেটের সঙ্গে সেঁটে ছিল”।

নিজের সংগীত ক্যারিয়ার নিয়েও তার শঙ্কাটা ধরা পড়েছে প্রকটভাবেই, “সেরে ওঠার ব্যাপারটা যতটা কঠিন ভেবেছিলাম, বাস্তবে সেটা আরও জটিল। জানি না আর কখনও গিটার বাজাতে পারবো কিনা। তবে আমার থাকা না থাকা নিয়ে ‘ইউটু’ এবং পশ্চিমা সভ্যতা বসে নেই। আমাকে ছাড়াই তারা সামনে এগিয়ে যেতে পারবে”।

গত বছর সেপ্টেম্বরে মুক্তি পায় আইরিশ রক ব্যান্ড ‘ইউটু’ এর ত্রয়োদশ অ্যালবাম ‘সংস অফ ইনোসেন্স’। এই মুহূর্তে বোনোর অসুস্থতার কারণে ব্যান্ডের অন্যান্য কর্মকাণ্ড স্থগিত আছে।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment