latest Post

শাহজাদপুরে শিবিরের রাস্তা অবরোধের চেষ্টা

২০ দলীয় জোট ঘোষিত অনির্দিষ্ট কালের অবরোধে রাজধানীর শাহাজাদপুরে রাস্তা অবরোধ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর। এসময় পুলিশের সাথে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ৭ শিবির কর্মী আহত ও ২জন গ্রেফতার হয়েছে বলে দাবি করেছেন শিবির ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক জাকের হোসেন।

মঙ্গলবার দুপুর ১২ টায় রাজধানীর শাহাজাদপুরে শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক রাকিব মাহমুদ সজলের নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি মিছিল বের হয়। এসময় শিবিরকর্মীরা রাস্তায় ইট পাটকেল ফেলে রাস্তা অবরোধ করলে পুলিশ বাধা দেয় এবং গুলি করে। এসময় শিবিরকর্মীরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে প্রতিরোধ গড়ে তোলে। প্রায় ২০ মিনিট শিবির কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে শিবিরকর্মীরা পিছু হটে।

এসময় রাস্তায় সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment