দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় মহিলা দলের নেতা-কর্মীদের দিকে ছোড়া পেপার স্প্রেতে অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়াও।
বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের ছোড়া পেপার স্প্রের প্রভাবে ম্যাডাম অসুস্থ বোধ করছেন। দুই জন চিকিৎসক এসেছেন। তারা তাকে চিকিৎসা দিচ্ছেন।”
শনিবার রাত থেকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন সোমবার বিকালে ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে বের হতে চেষ্টা করেন।
পুলিশ কার্যালয়ের ফটকে তালা দেওয়ায় খালেদার সঙ্গী মহিলা দলের নেত্রীরা বিক্ষোভ করলে পুলিশ পেপার স্প্রে ছোড়ে। এতে মহিলা দলের নেত্রীদের পাশাপাশি সাংবাদিকরাও আক্রান্ত হন। আক্রান্ত হন খালেদার নিরাপত্তা রক্ষীরাও।
খালেদা জিয়া ওই সময় গাড়িতে ছিলেন, পরে গাড়ি থেকে নেমে বক্তব্য এবং লাগাতার অবরোধের কর্মসূচি দেওয়ার সময় তাকেও বেশ কয়েকবার নাক-চোখ মুছতে দেখা গিয়েছিল।
এদিকে কর্মসূচি ঘোষণা করে খালেদা কার্যালয়ে ফিরে যাওয়ার পর সেখানে পুলিশের সংখ্যা কমানো হয়েছে।
৮৬ নম্বর সড়কে ডান পাশের বালু ও ইটভর্তি ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে। তবে বাম পাশের বালুর ট্রাক পাঁচটি এখনও রয়েছে।

0 comments:
Post a Comment