latest Post

সোনমের সেলফি ঝড় তুলেছে

সোনম এখন দিন-রাত কেবল পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। লস অ্যাঞ্জেলসে ফটোশুট, মুম্বাইতে ‘প্রেম রতন ধন পায়ো’র প্রচার, লন্ডনে এক সমাজসেবী সংস্থার হয়ে টাকা তুলতে যাওয়া এত কিছুর পরে একটু নিজের জন্য সময় বের করে নিয়েছেন নায়িকা। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছেন গোয়ায়। দক্ষিণ গোয়ার রিসোর্টের পুলসাইড থেকেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সোনম। কিন্তু ছবি প্রকাশ করতেই যেন ভাইরাল হয়ে গেছে। সেই ছবির একটাতেও কিন্তু সুইমসুটে নেই সোনম। একটা ছবিতে তাকে আবক্ষ দেখা যাচ্ছে। ছবিতে ম্যাকআপ ছাড়াই দেখা যাচ্ছে তাকে। আর একটা ছবিতে দেখা যাচ্ছে তার পা। পায়ের উপর সানগ্লাস রেখে সেই ছবি আপলোড করতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বলিউডের অভিনেত্রী সোনম কাপুর বিতর্কের জন্যই আলোচনায় আসেন।কিন্তু, এ বারে আর কোনও বিতর্ক নয়। শুধু ভক্তদের ভাললাগাই সোনমের পোস্ট করা ছবি দুটোকে হিট করে তুলেছে।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment