latest Post

ক্ষুব্ধ জনতা অজয়কে জুতা মারলেন

রাজনৈতিক সমাবেশে নেতাদের লক্ষ্য করে অনেকবারই জুতা মারা হয়েছে। কিন্তু এবার রাজনৈতিক সমাবেশে বলিউড তারকা অজয় দেবগণকে জুতা মারলেন ক্ষুব্ধ জনতা।
গত সপ্তাহে বিহারের লখিসরাইতে বি জে পি-র সমাবেশে অংশগ্রহণ করতে এসেছিলেন তিনি। কিন্তু সমাবেশে পৌঁছতে না পৌঁছতেই উত্তেজিত জনতার সম্মুক্ষীন হতে হয় তাকে। ব্যাপার আরো জটিল হয়ে ওঠে যখন জনতার দিকে থেকে তার উদ্দেশ্যে ছুটে আসে পায়ের চপ্পল।এরপর তাড়াতাড়ি হেলিকপ্টারে উঠে সেখান থেকে সরে পড়তে হয় তাকে।
বিজেপির একজন সদস্য সুভাষ কুমার ঝাকে জানিয়েছেন, ‘অজয়কে বিহারে প্রচারের জন্য মনোনীত করাই ভুল হয়েছে। অজয় একেবারেই বাক্যবাগীশ নন। জনসমক্ষে কথা বলতেও তিনি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বিহার রাজনীতি সম্পর্কেও তিনি খুব একটা ওয়াকিবহাল নন। তাই তিনি এই সভায় উপস্থিত না থাকলেই ভালো করতেন’।
শোনা যাচ্ছে অজয় নাকি খুব দেরি করে সেই সমাবেশে পৌঁছান। বহুক্ষণ অপেক্ষা করার পর আর ধৈর্য না ধরতে পেরে জনতা তাকে দেখে আক্রোশে ফেটে পড়ে।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment