রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫ এর একটি দল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি হোটেল ও রেষ্টুরেন্টকে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করেছে। রোববার ঢাকা’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ এলাহী এর পরিচালনায় ৫ এপিবিএন বসুন্ধরা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের মধ্যে ভেজাল, পচাঁ ও নিম্নমানের খাবার বিক্রির দায়ে এসব হোটেল ও রেষ্টুরেন্টকে জরিমানা করা হয়। ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার এ.এস.এম. হাফিজুর রহমান এর নেতৃত্বে এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ এলাহী এর পরিচালনায় ৫ এপিবিএন এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে (১) নিউ ঘরোয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট (২) হোটেল লন্ডন পার্ক, (৩) হোটেল রাজবিলাস, (৪) কস্তুরী কিচেন এবং (৫) হোটেল এফএনএফ’কে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের মধ্যে ভেজাল, পচাঁ ও নিম্নমানের খাবার বিক্রির দায়ে এই ৫টি হোটেল ও রেষ্টুরেন্ট’কে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উক্ত ৫টি হোটেল ও রেষ্টুরেন্ট থেকে বিপুল পরিমান পচাঁ ও পুরানো মাংস, সস্ ও বিভিন্ন পচাঁ খাবার দাবার নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।প্রিয়.কম
Subscribe to:
Post Comments
(
Atom
)


0 comments:
Post a Comment