জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় আর্ন্তজাতিক সম্পর্ক ও ইংরেজি বিভাগের ফল প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে এই দুই বিভাগে লিখিত পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এ বছর বিভাগ ভিত্তিতে অনুষ্ঠিত হওয়া কলা ও মানবিক অনুষদের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগে মোট ৬০টি আসনের বিপরীতে ১৮ হাজার তিনশ ৫১জন এবং ইংরেজি বিভাগে ৬৫টি আসনের বিপরীতে ১৩ হাজার ছয়শ ৭৮জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।
এদের মধ্য থেকে মোট আসন সংখ্যার দশগুণ উর্ত্তীণ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
এর আগে শনিবার সকাল থেকে মোট পাঁচটি পালায় এই দুই বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা ৭২ ভাগ।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অথবা মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JU<Space>R<Space>Roll No লিখে 9933 এই নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবে।প্রিয় ক্যাম্পাস


0 comments:
Post a Comment