কয়েকদিন পরই নতুন বছরের আগমন। চলতি বছরের শেষ মূহুর্তে একসঙ্গে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা পরীমনি। আজ রোববার (৬ ডিসেম্বর) খাগড়াছড়িতে নদীর বুকে চাঁদ সিনেমার তৃতীয় লটের শুটিংয়ে অংশ নিয়েছেন এ জুটি। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সাখাওয়াত হোসেন।
আজ সকালের ফ্লাইটে শাহজালাল বিমান বন্দর থেকে চট্টগ্রাম গিয়ে পৌঁছান পরীমনি। এর পরের ফ্লাইটে চট্টগ্রাম যান সাইমন সাদিক। রাইজিংবিডিকে এ সব তথ্য জানিয়েছেন সিনেমাটির পরিচালক।
সিনেমার গল্পে দেখা যাবে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে-মেয়ে। ছেলেটির নাম চাঁদ আর মেয়েটির নাম নদী। এক পর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এমন রোমান্টিক ঘরনার গল্প নিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনি।
গত ১১-২০ মে পর্যন্ত সিলেটে প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। সাইমিন-পরী প্রথমবারের মতো জুটিবদ্ধ হন নজরুল ইসলাম খানেররানা প্লাজা সিনেমার মাধ্যমে। সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও এখনও মুক্তির আলো দেখেনি। এরপর দ্বিতীয় সিনেমা পুড়ে যায় মন। এটি পরিচালনা করেছেন অর্পূব রানা। এ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ জুটি তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেননদীর বুকে চাঁদ চলচ্চিত্রে। রাইজিংবিডি

0 comments:
Post a Comment