latest Post

সানি লিওন অসহিষ্ণুতা বিতর্কে

বিগত কয়েকমাস ধরেই অসহিষ্ণুতা বিতর্কে উত্তাল রয়েছে ভারত। অভিনেতা শাহরুখ খান থেকে আমির খান এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে পড়েছেন তোপের মুখে। বিষয়টি নিয়ে মন্তব্য করে ভারতের রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষের চক্ষুশূল হয়েছেন এ তারকারা। এবার অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য  করলেন বলিউড সেনসেশন সানি লিওন। 

অসহিষ্ণুতা নিয়ে সানি লিওন বলেছেন, ‘এই অসহিষ্ণুতা শব্দটি খুবই মুখরোচক। কিন্তু আমি ভারতকে খুবই ভালোবাসি। বসবাসের জন্য এটাই সবচেয়ে ভালো জায়গা। এখানে যদি সুরক্ষার অভাব থাকত তাহলে তো আমি থাকতেই পারতাম না।’

আমির খানের মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সানি বলেছেন, ‘কোনো কথা কখনও কখনও ঘুরিয়ে ফিরিয়ে ভুল ভাবে তুলে ধরা হয়। নিজেদের স্বার্থেই লোকে এমন করে। আমার সঙ্গে তো এমনটা রোজই হয়।’ 

সানি লিওন এখন ব্যস্ত আছেন তার পরবর্তী সিনেমা মস্তিজাদে নিয়ে । সিনেমায় সানি লিওনকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। একটিতে তাকে দেখা যাবে উশৃঙ্খল এবং আবেদনময়ী চরিত্রে। অন্য চরিত্রে দেখা মিলবে শান্ত এবং ভদ্র সানির। তার চরিত্র দুটির নাম থাকবে লাইলা এবং লিলি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বীর দাশ এবং তুষার কাপুর। আগামী ২৯ জানুয়ারি মুক্তি পাবে মাস্তিজাদেরাইজিংবিডি

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment