latest Post

ঢাবি জগন্নাথ হলে ২ দিনব্যাপী সরস্বতী পূজা শুরু আজ

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক লোক সমাগম হয়েছে। দেশের সবচেয়ে বড় পূজা মন্ডপ হিসেবে পরিচিত ঢাবির জগন্নাথ হলে সকাল থেকেই হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব। সনাতনদের মতে প্রতিবছরের মতো জ্ঞানের আলো ছড়াতে আবারও এসেছেন বিদ্যার দেবী সরস্বতী।
শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। এই দিনে অজ্ঞতার অন্ধকার থেকে নিজেকে আলোর পথে উৎসারিত করতে দেবীর পায়ে প্রণতি জানান হিন্দু ধর্মাবলম্বীরা।ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলসহ বিভিন্ন ছাত্রী হলে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবছর প্রায় ৫৭টি পূজা মন্ডপ করা হয়েছে। বাংলাদেশের কোথাও একসাথে এতগুলো পূজা মন্ডপ বসে না।জগন্নাথ হল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল, শামসুন্নাহার হল, কুয়েত মৈত্রী হলসহ অন্যান্য ছাত্রীহলেও পৃথকভাবে পূজামন্ডপ স্থাপন করা হয়েছে। মেয়েদের সবগুলো হলে এই পূজা উৎসব পালন করা হবে।  মঙ্গলবার দুপুরে জগন্নাথ হল ও মেয়েদের হলগুলো ঘুরে দেখা গেছে, ‘বিদ্যা ও সঙ্গীতে’র দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে সরস্বতী উৎসব পালিত হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক জ্ঞান ভক্তরা এসেছেন। উৎসবের আমেজ বিরাজ করছে সমগ্র ক্যাম্পাসে।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment