latest Post

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে টাইগারদের দেশ ত্যাগ

আসন্ন বিশ্বকাপে অংশ নিতে আজ শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ শনিবার রাত ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়লেন টাইগাররা। এ সময় দলের ভালো পারফর্মের জন্যে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশ ছাড়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, ব্রিসবেনের কন্ডিনিশিং ক্যাম্প খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বিশ্বকাপের আগে প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ তার উপরই নির্ভর করবে পারফরমেন্স কেমন হবে।
এর আগে বিশ্বকাপের জন্য দেশের মাটিতে কোচ চান্ডিকা হাথুরুসিংহের অধীনে ১০ দিনের অনুশীলন শেষ করেছে বাংলাদেশ। আর অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে বিশ্বকাপ শুরু হবার প্রায় ৩ সপ্তাহ আগেই সেখানে যাচ্ছেন টাইগাররা। অস্ট্রেলিয়ার সিডনিতে পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি এবং অস্ট্রেলিয়ার বোর্ড একাদশের বিপক্ষে মেলবোর্নে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফি-সাকিব-মুশফিকরা।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment