latest Post

এসএসসির ফল প্রকাশ পাসের হার ৮৭.০৪%


মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৭ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন।

বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডের গড় পাসের হার ৮৭ দশমিক ০৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে গড় পাসের হার ছিল ৯১ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৪২ হাজার ২৭৬ পরীক্ষার্থী। এদিক থেকে এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।
গত বছর এই পরীক্ষায় ৯১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।

সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৪ দশমিক ৩ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩০ হাজার ৩৭৫ জন।

এবার পাঁচ হাজার ৯৫টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

বেলা একটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল ও ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।

এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে দিলে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে। বোর্ড থেকে ফলাফলের কোনো হার্ডকপি সরবারহ করা হবে না।

তবে বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে ফলাফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে।

About aloeindica

aloeindica
Recommended Posts × +

0 comments:

Post a Comment